সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
ভ্যাকসিন সংকটে রোগীদের হাহাকার
দে‌বিদ্বারে পাগলা কুকু‌রের কাম‌ড়ে দুইদিনে আহত চব্বিশ
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় গত দুই দিনে পাগলা কুকুরের কামড়ে শিশু, নারী, বৃদ্ধসহ ২৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে অধিকাংশই শিশু ও নারী। 
 
বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আশরাফ হোসেন সোহাগ। 

আহতদের মধ্যে গুরুতর আহত বেশ কয়েক জনকে ঢাকার মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে এবং বাকিদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। 
  
এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় দুই বছর ধরে কুকুরের কামড়ে আহতদের ভ্যাকসিন সরবরাহ নেই। ফলে কুকুর-বিড়ালের কামড়ে আক্রান্ত রোগীরা হাসপাতালে এসে টিকা না পেয়ে ফিরে যেতে হচ্ছে। ফার্মেসিতে কিছু ভ্যাকসিন পাওয়া গেলেও তা বিক্রি হচ্ছে চড়ামূল্যে। 

আহতরা হলেন দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের পদ্মকোট গ্রামের রহিমা বেগম (৫৫), দেবিদ্বার পৌর এলাকার রাবিয়া আক্তার, শিবনগর গ্রামের মানহা আক্তার, ছোট আলমপুরের মো. আনাছ, নামির হাসান, মো. জাভেদ, মো. ইয়াছিন, ছায়া রানী, ইমন হাছান, মোসা. শারমিন আক্তার, আব্দুল্লাহ, ধামতী গ্রামের কারিমা আক্তার, বারেরা এলাকার তানভীর, হাদিপুর গ্রামের মোসা. মাইশা আক্তার, মুরাদনগর উপজেলার বাইরা গ্রামের মো. ইশান মিয়া ও মো. আবির হোসেন, গুনাইঘরের  আমেনা বেগম, রাজামেহারের  মেহেরিমা আক্তার, বিজলী পাঞ্জারের আনোয়ারা বেগম, জান্নাত আক্তার, ফতেহাবাদের মরিয়ম আক্তার, মো. আয়ান, তাহমিনা আক্তার ও রসুলপুরের মো. আরিফুল ইসলামসহ অজ্ঞাত আরও কয়েক জন।       

আহত নামির হাসানের বাবা নাজমুল হাসান নাহিদ বলেন, ‘একটি লালচে-হালকা ডোরাকাটা রঙের পাগলা কুকুর গত দুই দিন ধরে বেপরোয়া আচরণ করছে। এটি রাস্তায় দৌড়াচ্ছে আর সামনে যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে। কুকুরটির হামলায় সবচেয়ে বেশি আহত হয়েছে শিশুরা। তাদের অনেকের গলা, পিঠ ও পায়ের মাংস আলাদা করে ফেলেছে। এ ঘটনায় মুহূর্তে  এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কিন্তু হাসপাতালে ভ্যাকসিন টিকা না থাকায় কেউ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল আবার কেউ মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে নিয়ে গেছে।’
    
আহত আরিফুল ইসলামের বাবা তাজুল ইসলাম বলেন, ‘আমার ছেলেসহ গত দুই দিনে ২৪ জনকে কুকুর কামড়িয়েছে। কামড়ে কারও গলার, কারও হাতের এবং কারও পায়ের মাংস আলাদা হয়ে গেছে। আমার ছেলেকে কানের নিচে গলায় কামড়িয়ে মাংস আলাদা করে ফেলেছে। ছেলেকে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোন ভ্যাকসিন নেই। বাহির থেকে কিনে ভ্যাকসিন দিতে হচ্ছে। বাহিরের ফার্মেসিতে ভ্যাকসিনের অনেক দাম রাখা হচ্ছে।’ 
   
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আশরাফ হোসেন সোহাগ বলেন, ‘গত দুই দিনে প্রায় ২৪ জনকে কুকুর কামড়ে আহত করেছে। তাদের সকলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে কয়েক জন শিশুর হাত, পা, পিঠ ও গলায় কামড়িয়ে মাংস আলাদা করে ফেলেছে। তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন নেই।’

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম বলেন, ‘পাগলা কুকুরের বিষয়টি নিয়ে ইতোমধ্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও পৌরসভার প্রশাসকের সঙ্গে আলোচনা হয়েছে। দ্রুতই কুকুর নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া হাসপাতালে ভ্যাকসিন সরবরাহের বিষয়েও সংশ্লিষ্টদের সাথে কথা বলে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।’
    
কুমিল্লা জেলা সিভিল সার্জন আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ বলেন, ‘কুমিল্লায় কোথাও ভ্যাকসিন নেই। সবগুলো হাসপাতালে ভ্যাকসিন সংকট চলছে। আমরা ভ্যাকসিন টিকা ক্রয় করার জন্য চেষ্টা করছি। দেবিদ্বারে কুকুরের কামড়ে যারা আহত হয়েছে, তাদেরকে হাসপাতালের পক্ষ থেকে ভ্যাকসিন ক্রয় করে দিতে বলা হয়েছে। ইতোমধ্যে কয়েক জন রোগীকে দেয়া হয়েছে।’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  দে‌বিদ্বার    পাগলা কুকু‌র    কাম‌ড়   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close