বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
জাতীয়
বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

দিবসটি সামনে রেখে দেওয়া এক বাণীতে তিনি ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানায়।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, “১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার দাবিতে আত্মত্যাগের মধ্য দিয়ে বাঙালি জাতি ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। ভাষা আন্দোলনের চেতনাই পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের প্রেরণা জুগিয়েছিল।”

তারেক রহমান উল্লেখ করেন, ‘মাতৃভাষা শুধু আবেগের বিষয় নয়, এটি জাতির পরিচয়, সংস্কৃতি ও সৃজনশীলতার ভিত্তি। বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার, গবেষণা ও প্রযুক্তিতে ভাষার বিস্তার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে ভাষা আন্দোলনের চেতনা আজও প্রাসঙ্গিক। নতুন প্রজন্মকে ভাষা শহীদদের আত্মত্যাগ থেকে শিক্ষা নিতে হবে।”

বাণীর শেষাংশে প্রধানমন্ত্রী বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত এবং ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর সহযোগিতা কামনা করেন।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  বাংলা ভাষা   প্রধানমন্ত্রী   তারেক রহমান   
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close