শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
আমি সেবক হয়ে কাজ করতে চাই : দুলু
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, “আমি মন্ত্রী নই, আপনাদের ভাই; একজন সেবক হয়ে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই।”

মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে প্রথমবারের মতো তিনি তার নির্বাচনি এলাকা লালমনিরহাট-৩ সফর করেন।

এ সময় বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, “বাংলাদেশ আর আগের মতো চলবে না। যদি আগের মতোই চলত, তাহলে এত মতবাদ, আত্মঘাতী প্রবণতা ও আন্দোলনের সৃষ্টি হতো না। পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়েই দেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় পাঠিয়েছে।”

তিনি বলেন, “নির্বাচনের আগে ও নির্বাচনের দিন নানা ঘটনা ও ষড়যন্ত্র সত্ত্বেও শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়েছে।”

“এ বাস্তবতা অনুধাবন করে আমাদের আরও বেশি সহনশীল হতে হবে, বিশেষ করে বড়বাড়ীর মানুষদের। এ অঞ্চলের মানুষের দোয়া ও ভালোবাসার ফলেই আমি জাতীয় পর্যায়ে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি।”

দেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়নের মধ্যে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী—মোট ৪৯ জনের একজন হিসেবে দায়িত্ব পাওয়া বড়বাড়ীসহ সমগ্র এলাকার মানুষের জন্য সম্মানের বিষয় বলে তিনি উল্লেখ করেন।

তিনি দলের শীর্ষ নেতৃত্ব ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “গ্রাম থেকে বেড়ে ওঠা একজন কর্মী হিসেবে আমাকে যে আস্থা ও বিশ্বাস দেওয়া হয়েছে, তার মর্যাদা রক্ষায় আমি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।”

এ সময় তিনি দলের চেয়ারম্যান তারেক রহমান–এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া–এর কথাও স্মরণ করেন।

মন্ত্রী আরও বলেন, “এ সম্মান শুধু ব্যক্তিগত নয়; এটি পুরো অঞ্চলের মানুষের সম্মান। দায়িত্ব পাওয়া সহজ, কিন্তু তা ধরে রাখা কঠিন। সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। আপনাদের প্রতিনিধি হিসেবে মানুষের কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

বক্তব্যের শেষে তিনি দায়িত্ব পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি ইয়াসিন আলী মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম ফারুক সিদ্দিকী, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান, বড়বাড়ী ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হুদা লিমনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী আসাদুল হাবিব দুলু তার নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে জনগণের সঙ্গে মতবিনিময় করেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সেবক   দুলু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close