রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
জাতীয়
রাজশাহীতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়
আইনের মধ্যেই সব কাজ করতে হবে : ভূমিমন্ত্রী
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৪ পিএম আপডেট: ২০.০২.২০২৬ ১১:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহীতে বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ‘রাজনৈতিক তদবির বা চাপ যাই থাকুক না কেন, সব কাজ আইনের মধ্য দিয়েই করতে হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে এবং কর্মকর্তাদের সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।’
    
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী সার্কিট হাউসে রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, ‘অনেক সময় বিভিন্ন পর্যায় থেকে তদবির আসে, এতে কর্মকর্তারা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন। কিন্তু আপনারা কাউকে ‘বস’ মনে করবেন না। আপনারা আমার সহকর্মী। জনগণের ভাগ্যের পরিবর্তনই আমাদের লক্ষ্য। সরকার চায় বাংলাদেশ দ্রুত যুগোপযোগী ও আধুনিক ব্যবস্থায় এগিয়ে যাক।’
 
তিনি রমজানকে সামনে রেখে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনদুর্ভোগ এড়াতে সংশ্লিষ্টদের বিশেষ নজরদারির নির্দেশ দেন। রাজশাহী মহানগর, জেলা ও বিভাগের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দেন।
 
গত এক বছরে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘প্রতিষ্ঠানগুলো খুবই গতিশীলভাবে কাজ করছে। তবে ভূমি মন্ত্রণালয় ঘিরে যে অনিয়ম ও দুর্নামের কথা শোনা যায়, তা দুঃখজনক। ভবিষ্যতে এসব অনিয়ম রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। বদলির মতো প্রশাসনিক বিষয়েও কর্মকর্তাদের অযথা বিচলিত না হওয়ার আহ্বান জানাচ্ছি।’
  
আইনশৃঙ্খলা প্রসঙ্গে তিনি বলেন, ‘অতীতের ভুলভ্রান্তি ভুলে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। যারা অন্যায়ের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর যারা সততার সঙ্গে কাজ করেছেন, তারা আরও সুসংগঠিত হয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করবেন।’

নিজের বক্তব্যে তিনি রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) প্রতিষ্ঠায় নিজের ভূমিকার কথাও তুলে ধরেন। মেয়র থাকাকালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে ঢাকার ডিএমপি ও চট্টগ্রামের সিএমপির আদলে আরএমপি গঠনের প্রস্তাব দেন বলে জানান তিনি। 

রাজশাহীকে দ্রুত ‘শান্তির নগরী’ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন। সততা ও নিষ্ঠার ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনুসরণ করেন বলে উল্লেখ করে তার দেশপ্রেম ও দক্ষতার প্রশংসা করেন মন্ত্রী।

অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ। এছাড়া রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মো. রেজাউল করিম, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ভূমিমন্ত্রী    মিজানুর রহমান মিনু  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close