সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
পাকুন্দিয়ায় কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল নারীর
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৩ পিএম আপডেট: ২০.০২.২০২৬ ১১:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‎কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যান চাপায় রহিমা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (২০ ফ্রেব্রুয়ারি) সন্ধ্যায় ইফতারের আগ মুহুর্তে উপজেলার কাতার বাজারে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ‎নিহত রহিমা বেগম জাঙ্গালিয়া ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের লিয়াকত আলীর স্ত্রী।
পুলিশ ও ‎স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ইফতারের ঠিক আগ মুহুর্তে উপজেলার কাতার বাজারে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান রহিমা বেগমকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

‎পাকুন্দিয়া থানার ওসি (তদন্ত) মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত পরিবারের কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close