শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সিরাজগঞ্জে ভাষা শহীদদের প্রতি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের শ্রদ্ধা
এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৫ এএম

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিরাজগঞ্জে প্রথম প্রহরে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শনিবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে শহরের বাজার স্টেশন এলাকায় ‘মুক্তির সোপান’ শহীদ মিনারে তিনি এ শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী বলেন, ২১ ফেব্রুয়ারি বাংলাদেশের স্বাধীনতার প্রথম সোপান। ভাষা আন্দোলনের মধ্য দিয়েই স্বাধীনতার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। ভাষার জন্য লড়াই মানে একটি মানচিত্রের জন্য লড়াই। সেই লড়াই ২১ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে চূড়ান্ত পরিণতি পায়।

তিনি নতুন প্রজন্মের উদ্দেশে বলেন, নিজের মাতৃভাষাকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে এবং তা রক্ষায় সচেতন থাকতে হবে। ২১ ফেব্রুয়ারি আমাদের সেই শিক্ষা দেয়।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও মন্ত্রীর ছেলে আবেদ মাহমুদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক আমিনুল ইসলাম এবং জেলা পুলিশ সুপারের পক্ষে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু ফুলেল শ্রদ্ধা জানান। পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক–সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ   ভাষা শহীদ   শ্রদ্ধা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close