রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
দেশজুড়ে
একুশের প্রথম প্রহরে ফরিদপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে প্রথম শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা অর্পণ করেন জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ ও সিভিল সার্জন কার্যালয়।

জেলা পরিষদ, সদর উপজেলা পরিষদ, ফরিদপুর পৌরসভা ও ফরিদপুর প্রেসক্লাব, জেলা ক্রীড়া অফিস, সম্মিলিত সাংস্কৃতিক জোট, পিবিআই ফরিদপুর টাউন থিয়েটার, বাংলা থিয়েটার, শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, সরকারি শিশু সদন, সরকারি রাজেন্দ্র কলেজ, সরকারি ইয়াসিন কলেজ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এলজিইডি, সড়ক ও জনপথ অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, ফরিদপুর জেলা কারাগার, আনসার ও ভিডিপি, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয়তাবাদী মহিলা দল, জেলা ছাত্রদল, মহানগর ছাত্রদল, জেলা যুবদল, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, জেলা পূজা উদযাপন ফ্রন্ট, জেলা পূজা উদযাপন পরিষদ, জাতীয় যুব শক্তি ও হিন্দু ছাত্র পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সংবাদ লেখা পর্যন্ত শ্রদ্ধা নিবেদন কর্মসূচি চলমান ছিল।

এছাড়াও ফরিদপুরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ পৃথকভাবে শহীদ মিনারে এসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  একুশে   ফরিদপুর   ভাষা শহীদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close