শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
বুড়িচংয়ে মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩২ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মহান ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বুড়িচং থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাব-রেজিস্ট্রার অফিস, পল্লী বিদ্যুৎ অফিস, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস অফিসসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পর্যায়ক্রমে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর হোসেন, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. লুৎফুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ফরহাদ আবেদীন ভূইয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাসেল সারওয়ার, ভেটেরিনারি সার্জন ডা. জনি পাল, উপজেলা প্রকৌশলী আলিফ আহমদ অক্ষর, বিআরডিবি চেয়ারম্যান কবির হোসেন ভূইয়া, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বুড়িচং থানার সেকেন্ড অফিসার এসআই রাকিবুল ইসলাম, এসআই জয়নুল আবেদীন, গ্রাম আদালতের সমন্বয়কারী মো. মোশারফ হোসেন, পল্লী বিদ্যুতের এজিএম মো. আশরাফুল ইসলাম, ফায়ার সার্ভিস কর্মকর্তা জহিরুল হক, আনসার ভিডিপি কর্মকর্তা আজহারুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত ব্যক্তিরা ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে দেশ গঠনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মাতৃভাষা   দিবস   শহীদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close