শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
সাতক্ষীরায় ট্রলি চাপায় পিষ্ট স্কুলছাত্র
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৪ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

সবাই যখন ইফতারের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই সাতক্ষীরার কলারোয়ায় একটি ইটবাহী ট্রলি অষ্টম শ্রেণির ছাত্র সজীব হোসেনের (১৫) প্রাণ কেড়ে নিল।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) পৌনে ৬টার দিকে উপজেলার আলাইপুর খাঁপাড়া মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সজীব উপজেলার আগুনপুর গ্রামের ব্যবসায়ী রবিউল ইসলামের ছেলে। সে স্থানীয় বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সজীব বাইসাইকেলে করে নিজ গ্রাম আগুনপুর থেকে কলারোয়া সদরের বাসায় আসছিল। আলাইপুর খাঁপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবাহী দ্রুতগতির ট্রলি তার বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সজীব ছিটকে পড়ে ট্রলির চাকার নিচে পিষ্ট হয়। পথচারীরা দ্রুত উদ্ধার করে তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ছেলের অকালমৃত্যুর খবরে সজীবের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠেছে। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি অবৈধ যানবাহনের বেপরোয়া গতি কেড়ে নিল এক মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন।

কয়লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহেল রানা ও বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কলারোয়া থানা পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রলিটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সাতক্ষীরা   ট্রলি চাপা   পিষ্ট স্কুলছাত্র  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close