সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো. রায়হান কবির ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি। এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব, মহানগর বিএনপি, মহানগর যুবদল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাতেই মানুষের ঢল নামে শহীদ মিনারের আশেপাশের সড়কগুলোতে। মিছিলসহ লাইন ধরে অপেক্ষা করতে দেখা যায় সকলকে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষের শ্রদ্ধার ফুলে ভরে ওঠে শহীদ বেদি।

শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিতরা ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।

এদিকে একইভাবে রূপগঞ্জে ভাষা শহীদদের স্মরণে রাতের প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। রাতেই সেখানে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  আন্তর্জাতিক   মাতৃভাষা   দিবস  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close