রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ব্রাহ্মণপাড়ায় খাল দখল করে রেস্টুরেন্ট নির্মাণ, জরিমানা ১ লাখ
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সরকারি খাল দখল করে অবৈধভাবে রেস্টুরেন্ট নির্মাণের সময় উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া দক্ষিণ বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান। এ সময় থানা-পুলিশের একটি দল ও আনসার সদস্যরা প্রশাসনকে সহযোগিতা করেন।

প্রশাসন সূত্রে জানা যায়, বড়ধুশিয়া দক্ষিণ বাজারে সরকারি খালের ওপর দখল করে আবুল বাশার নামের এক ব্যক্তি অবৈধভাবে দোকানঘর (রেস্টুরেন্ট) নির্মাণ করছিলেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পান।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দুই দিনের মধ্যে খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, “খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও সরকারি সম্পত্তি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণপাড়া   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close