শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
জাতীয়
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানিসহ সব দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো.শাহীনুর ইসলাম শাহীন জানান, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ থাকবে। ওইদিন ভারত থেকে কোনো পণ্যবাহী ট্রাক প্রবেশ করবে না। বন্দরের ভেতরে পণ্যলোড-আনলোড কার্যক্রম স্থগিত থাকবে।

তিনি বলেন, “আমদানিকৃত পণ্যের শুল্কায়নসহ সব বাণিজ্যিক কাজ বন্ধ থাকবে। ২২ ফেব্রুয়ারি সকাল থেকে পুনরায় বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পূর্বের নিয়মে আমদানি রফতানি বাণিজ্য কার্যক্রম শুরু হবে।”

এদিকে, বন্দরের আমদানি রপ্তানিসহ বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, দিবসটি উপলক্ষে সরকারি ছুটি থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত বরাবরের মতোই স্বাভাবিক।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  হিলি স্থলবন্দর   বন্ধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close