শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
জাতীয়
দেশের শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী করার ঘোষণা শিক্ষামন্ত্রীর
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বর্তমান শিক্ষা ব্যবস্থাকে বেকার তৈরির কারখানা থেকে রূপান্তর করে কর্মসংস্থানের হাতিয়ার হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। একইসাথে, শিক্ষা খাতে দীর্ঘ ১৭ বছরের স্থবিরতা কাটিয়ে উঠতে প্রাথমিক স্তর থেকেই গুণগত পরিবর্তনের তাগিদ দিয়েছেন তিনি।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

একুশ মানেই মাথা নত না করা, একুশ মানেই মায়ের ভাষার অধিকার। কিন্তু সেই অধিকার কি আমরা সব ক্ষেত্রে রক্ষা করতে পেরেছি? বাংলা ভাষাকে সব স্তরে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠিত করাই হবে একুশের আসল সার্থকতা বলেন শিক্ষামন্ত্রী।

দীর্ঘ ১৭ বছর শিক্ষা খাতে নানা প্রকল্প হলেও প্রকৃত গুণগত মান বাড়েনি বলে আক্ষেপ করে মন্ত্রী বলেন, “সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মান এমন পর্যায়ে নিতে হবে যেন কর্তাব্যক্তিরা তাদের সন্তানদের সেখানে পাঠাতে দ্বিধা না করেন। দায়িত্ব পালনে অবহেলাকেও তিনি ‘হারাম’ হিসেবে গণ্য করার হুঁশিয়ারি দেন।”

অন্যদিকে, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ স্পষ্ট জানিয়েছেন, আগামী ৫ বছর মন্ত্রণালয়কে শতভাগ দুর্নীতিমুক্ত রাখা হবে।

একই অনুষ্ঠানে ববি হাজ্জাজ জোর দেন শিক্ষার ধারাবাহিকতা ও বিশ্বমানের কারিকুলামের ওপর। তার মতে, শক্তিশালী রাষ্ট্র গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  শিক্ষা   ব্যবস্থা   শিক্ষামন্ত্রীর  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close