সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
জাতীয়
১৯ বছর আগের কর্মচারীদের কাছে ডেকে কথা বললেন তারেক রহমান
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুরনো কর্মচারীদের দেখে আবেগঘন মুহূর্ত তৈরি করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় দুই দশক আগের পরিচিত কয়েকজন কর্মচারীকে নাম ধরে ডেকে তাদের খোঁজ-খবর নেওয়ায় কার্যালয়ে তৈরি হয় ভিন্ন এক পরিবেশ। তারেক রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের পুরনো কর্মচারীদের দেখে কাছে ডেকে কথা বলেছেন।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে তারেক রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকার সময় এ ঘটনা ঘটে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘১৯ বছরে আগে যখন ম্যাডাম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময়কার কর্মচারীদের কয়েকজনকে দেখে প্রধানমন্ত্রী নাম ধরে ডাকেন এবং তাদের সাথে কথা বলেন। তাদের পরিবারের খোঁজ-খবর নেন। এটা একটা স্মরণীয় ঘটনা।’

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত


তিনি আরও বলেন, ‘আজকে প্রধানমন্ত্রী কার্যালয়ে এসে প্রথমে বাগানে বৃক্ষরোপণ করেন। এরপর কার্যালয়ে ঢুকার সময় কর্মকর্তা-কর্মচারীরা একপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে সালাম দিয়ে শুভেচ্ছা জানান।’

‘এ সময়ে প্রধানমন্ত্রী দূর থেকে কর্মচারী সারিতে দাঁড়িয়ে থাকা একজন কর্মচারীকে দেখে তাকে নাম ধরে ডাকেন। ওই কর্মচারী তৎক্ষণাৎ নিরাপত্তা ব্যবস্থা অতিক্রম করে দৌঁড়ে আসেন প্রধানমন্ত্রীর কাছে। করমর্দন করেন এবং প্রধানমন্ত্রী তার পরিবারের খোঁজ-খবর নেন। এ সময়ে আরও কয়েকজন কর্মচারীকে নাম ধরে ডেকে তাদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী।’

২০০১ সালের সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে এ কার্যালয়েই অফিস করেছেন।

আতিকুর রহমান রুমন বলেন, ‘ম্যাডামের সময়ে কাজ করেছেন- এমন কিছু কর্মচারী যারা ১৯ বছর আগে নবীন ছিলেন, এখন তাদের চুলে পাক ধরেছে। কিন্তু, প্রধানমন্ত্রী তাদেরকে চিনতে ভুল করেননি। নিজেই নাম ধরে তাদেরকে ডেকে কথা বলেছেন।’

‘ওই সব কর্মচারীরা যেমন আবেগ আপ্লুত হয়েছেন, তেমনি অন্য কর্মকর্তা-কর্মচারীরা বিস্মিত হয়েছেন প্রধানমন্ত্রীর মহানভুবতা এবং ব্যবহারে।’

সব মিলিয়ে, তারেক রহমানের এই আচরণ শুধু একটি আনুষ্ঠানিক সাক্ষাৎ ছিল না; বরং দীর্ঘ সময় পরেও পুরনো সহকর্মীদের মনে রাখার একটি মানবিক দৃষ্টান্ত হয়ে উঠেছে। এতে কর্মচারীদের সাথে সরকারের সর্বোচ্চ নেতৃত্বের সম্পর্ক আরও আন্তরিক ও ইতিবাচক হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আগের কর্মচারী   কাছে ডেকে কথা   তারেক রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close