রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      
রাজনীতি
তরুণ ও যুবকদের চিন্তা, দক্ষতা ও নৈপুণ্যকে গুরুত্ব দিতে হবে : নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৭ পিএম
নজরুল ইসলাম খান

নজরুল ইসলাম খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘তরুণদের চিন্তাকে সুসংহত করলে আমরা এগিয়ে যাব।’

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) ঢাকায় আয়োজিত ডিবেট ফর ডেমোক্রেসি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে নজরুল ইসলাম আরও বলেন, ‘তরুণ ও যুবকদের চিন্তা, দক্ষতা ও নৈপুণ্যকে আমাদের গুরুত্ব দিতে হবে। আমাদের অভিজ্ঞতা প্রয়োজন তবে কাজের জন্য সবচেয়ে যেটা বেশী প্রয়োজন সেটা হচ্ছে তরুণদের।’

‘আমাদের দেশে নানা সমস্যার কথা আমরা বলি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলতেন, মানুষ শুধু মুখ নিয়ে জন্মায় না। কাজের জন্য হাত নিয়েও জন্মায়। আমরা যদি জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে পারি তাহলে আমাদের থেকে ধনী দেশ খুব কমই আছে। তাই আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে এসব নিয়ে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘বিশ্বের বহু দেশ আছে যারা পানির জন্য অস্থির হয়ে আছে। ছাদের পানি স্টোর করে তারা প্রয়োজন মেটায়। আমাদের দেশে বন্যায় সব ডুবিয়ে দেয়। আবার খরায় ধ্বংস করে ফেলে। যখন আমাদের পানি বেশি হয় সেটা সংরক্ষণ করতে পারি আবার যখন পানি কম হবে তখন সেটা ব্যবহার করতে পারি। তখন আমাদের সমস্যা থাকার কথা না।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  তরুণ   যুবকদের চিন্তা   দক্ষতা   নৈপুণ্যকে গুরুত্ব   নজরুল ইসলাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close