শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
ভালুকায় তিন দিনের বইমেলা উদ্বোধন
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে ময়মনসিংহের ভালুকা উপজেলায় তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। 
   
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।
   
ভ্রাম্যমাণ এ বইমেলায় বিভিন্ন প্রকাশনীর স্টল ও বই প্রদর্শনী রাখা হয়েছে। মেলাকে ঘিরে বইপ্রেমীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। 

অনুষ্ঠানে ফখরউদ্দিন আহমেদ বলেন, ‘বই মানুষকে আলোকিত করে এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

তিনি শিক্ষার্থীদের বেশি বেশি বই পড়ার আহ্বান জানান এবং এমন আয়োজন নিয়মিত করার ওপর গুরুত্বারোপ করেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন, জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন পাঠানসহ প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

অতিথিরা মেলায় ঘুরে স্টল পরিদর্শন এবং বই ক্রয় করেন।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ভালুকা    বইমেলা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close