সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      
দেশজুড়ে
ঈশ্বরগঞ্জে ৫০ হাজার রোজাদারকে ইফতার করানোর উদ্যোগ হারুনের
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০০ পিএম আপডেট: ২১.০২.২০২৬ ৭:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পবিত্র রমজান মাসে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রায় ১৯ লাখ টাকা বাজেটে ৫০ হাজার রোজাদারকে ইফতার করানোর কর্মসূচি চালু করেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর বাজার কমিটির সভাপতি ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক একেএম হারুন অর রশিদ
  
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির সামনে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে থাকা রোজাদারদের হাতে হাতে ইফতারের প্যাকেট তুলে দিতে দেখা যায় হারুন অর রশিদকে। 
 
এই কর্মসূচির আওতায় প্রতিদিন ঈশ্বরগঞ্জ পৌর বাজারের পথচারী, ব্যবসায়ী ও পৌর এলাকার এক হাজারের বেশি রোজাদারের জন্য বিনামূল্যে ইফতার বিতরণ করা হচ্ছে। প্রথম রমজান থেকেই শুরু হয়েছে বিনামূল্যে ইফতার বিতরণ কার্যক্রম। চলবে পুরো রমজান জুড়ে।

আয়োজক ও ইফতার বিতরণ কার্যক্রমে নিয়োজিতরা জানান, রমজান মাসব্যাপী প্রতিদিন ১০০০-১৬০০ মানুষের হাতে বিনামূল্যে ইফতার তুলে দেওয়া হচ্ছে। 

স্পেশাল সবজি খিচুড়ির প্যাকেট রোজাদারদের হাতে হাতে দিচ্ছেন দায়িত্বরতরা। ইফতারের প্যাকেট হাতে খুশি মনে বাড়ি ফিরতে দেখা গেছে রোজাদারদের।

ইফতার ছাড়াও সূলভমূল্যে ডিম বিক্রির কথা জানিয়েছেন হারুন অর রশিদ।

ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের বাসিন্দা আলাল উদ্দিন বলেন, ‘শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকালে জরুরি কাজে বাজারে এসেছিলাম। কাজ শেষ করতে ইফতারের সময় ঘনিয়ে এসেছিল। এমন সময় হারুন ভাইকে দেখলাম ইফতার বিতরণ করছেন। বাড়িতে গিয়ে ইফতারের সময় পাবো না ভেবে বিনামূল্যে এক প্যাকেট খিচুড়ি নিলাম রাস্তায় ইফতার করে নিতে। এটা খুব ভালো উদ্যোগ। তাদের ধন্যবাদ জানাই।’
 
রাজিয়া বেগম নামের বৃদ্ধা বলেন, ‘বাজারে সকল প্রকার ইফতার সামগ্রীর দাম অনেক বেশি। আমাদের মতো গরীবের জন্য বিনামূল্যের এই ইফতার দরকার ছিলো। যারা দিয়েছে, আল্লাহ তাদের মঙ্গল করুন।’
   
হারুন অর রশিদ বলেন, ‘এসব কর্মসূচির মূল লক্ষ্য হলো স্বল্প আয়ের পরিবার, পথচারী, গরীব ও অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো। একজন রোজাদারকে তৃপ্তির সাথে ইফতার করানোর চেয়ে ভালো কাজ আর কী হতে পারে? প্রতিদিন ১০০০-১৫০০ রোজাদারের হাতে বিনামূল্যে ইফতার দেওয়া হচ্ছে।

রমজান মাসব্যাপী প্রায় ৫০ হাজার রোজাদারকে বিনামূল্যে ইফতার করানোর উদ্যোগ নিয়েছি। ইফতারে অসহায় মানুষের মুখে তৃপ্তির হাসি ফুটলেই আমরা স্বার্থক। আল্লাহ আমাদের সহায় হোন।’
 
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ঈশ্বরগঞ্জ    ইফতার   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close