রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      
দেশজুড়ে
বগুড়ায় চাঁদাবাজীর অভিযোগে ছাত্রদলের সাবেক নেতাসহ চারজন কারাগারে
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৩ পিএম আপডেট: ২১.০২.২০২৬ ৭:৪৫ পিএম
ছবি : গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান মোহন

ছবি : গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান মোহন

বগুড়ায় এক সরকারি কর্মচারীকে অপহরণ করে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে ছাত্রদলের সাবেক নেতাসহ চারজনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।
   
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকালে তাদেরকে কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। 

জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক ইকবাল বাহার এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান মোহন, মেহেদী হাসান, রবিউল ইসলাম রকি ও আশেকুল ইসলাম।
                
মামলা সূত্রে জানা গেছে, বগুড়া সদর উপজেলা প্রকৌশলী কার্যালয়ে কর্মরত কার্য সহকারী আব্দুল হান্নান সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে শহরের জলেশ্বরীতলা এলাকায় একটি রেস্টুরেন্টে এক নারীর সাথে কফি পান করছিলেন। এ সময় গ্রেপ্তারকৃতরা রেস্টুরেন্টে প্রবেশ করে আব্দুল হান্নান ও ওই নারীকে অপহরণ করে তুলে নিয়ে যায়। পরে একটি ঘরে আটকে রেখে ওই নারীর সাথে বিভিন্ন ধরনের ছবি তোলার পর মারধর করে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। আব্দুল হান্নান সম্মানের ভয়ে তাৎক্ষণিক ২০ হাজার টাকা দেন এবং পরে ব্যাংক থেকে আরো এক লক্ষ ৮০ হাজার টাকা তুলে দেন। অপহরণকারীরা আবদুল হান্নানের কাছে ৩০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করে নিয়ে ছেড়ে দেয়। পরের দিন থেকে বাকী ৮ লাখ টাকার জন্য মোবাইল ফোনে চাপ দিতে থাকে। 
   
এসব কারণে ভুক্তভোগী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
 
শুক্রবার গ্রেপ্তারকৃত চারজনকে আদালতে হাজির করা হলে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।
 
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  চাঁদাবাজী    ছাত্রদল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close