রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
জাতীয়
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিষয়ক সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪২ পিএম আপডেট: ২১.০২.২০২৬ ৭:৪৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এ সভায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

দেশে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা জোরদারে করণীয় নিয়ে সভায় আলোচনা হয়।

এর পূর্বে, সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করতে আসেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। কার্যালয়ের মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

নিজের কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের সময় দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে কুশলবিনিময় করেন তারেক রহমান।

এরপর স্বর্ণচাঁপা ফুলের চারা কার্যালয় চত্বরে রোপণ করেন প্রধানমন্ত্রী। এছাড়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  প্রধানমন্ত্রীর সভাপতি   ধর্মীয়   সামাজিক সম্প্রীতি   বিষয়ক সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close