শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
দেশজুড়ে
রাজবাড়ী‌তে তিন দিনের বইমেলা উদ্বোধন
রাজবাড়ী প্রতি‌নি‌ধি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মহান শহীদ দিবস ও আন্তর্জা‌তিক মার্তৃভাষা দিবস উপল‌ক্ষে রাজবাড়ীতে তিন দিনব্যাপী বইমেলা উদ্বোধন করা হ‌য়েছে।
    
শ‌নিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল চারটার দিকে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গ‌ণে বেলুন উড়ি‌য়ে আনুষ্ঠা‌নিকভাবে বই মেলার উদ্বোধন ক‌রেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।
 
উদ্বোধন শে‌ষে জেলা প্রশাসকসহ অ‌তি‌থিবৃন্দ মেলায় স্থানপ্রাপ্ত স্টলগু‌লো প‌রিদর্শন ক‌রেন।

এ সময় দর্শনার্থী, পাঠক, ক‌বি ও লেখক‌দের পদচারণায় মুখ‌রিত হ‌য়ে ও‌ঠে বইমেলা প্রাঙ্গণ।
   
তা‌দের দা‌বি, মানুষকে স‌ঠিক প‌থে ফেরা‌তে বই পড়ার বিকল্প নাই। তাই বইয়ের প্রতি সবাইকে আগ্রহী ক‌রে গ‌ড়ে তুল‌তে হ‌বে। পাঠক ও ক্রেতারদের আগ্রহ বাড়‌লে ক‌বি-‌লেখ‌ক‌দের লেখার প্রতি আগ্রহ বাড়‌বে।
     
এ সময় রাজবাড়ী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর‌শেদ, জেলা প‌রিষ‌দের প্রধান নির্বাহী হুমায়ুন ক‌বির, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা ক‌লে‌জের অধ্যক্ষ প্রফেসর রিজ‌ভী জামান, বাংলা‌দেশ রেড‌ ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের সহ-সভাপ‌তি মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএন‌পি নেতা গাজী আহসান হাবিবসহ বীর মু‌ক্তি‌যোদ্ধা, কবি, লেখক, ছাড়াকার ও পাঠকবৃন্দ উপ‌স্থিত ছিলেন।
  
সুলতানা আক্তার ব‌লেন, ‘আজ থেকে রাজবাড়ী‌তে তিন দিনব্যাপী মেলা শুরু হ‌য়েছে। এখা‌নে লেখক, পাঠক, ছড়াকার, সাংস্কৃ‌তিক কর্মীসহ সবার জন্য বই প্রদর্শনী ও বিক্রয়ের স্থান রাখা হ‌য়েছে।’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ী‌    বইমেলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close