শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
অর্থ আত্মসাৎ ও চাঁদাবাজি : বগুড়ায় এনসিপি নেতা শ্রীঘরে
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৬ পিএম
মিজানুর রহমান সাগর

মিজানুর রহমান সাগর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়ার সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাগরকে অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। এরপর বিচারক আদেশ দিলে তাকে জেলে নেওয়া হয় বলে জানিয়েছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ।

গতকাল শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শহরের জলেশ্বরীতলা কালী মন্দিরের সামনে থেকে মিজানুরকে গ্রেপ্তার করা হয়।

মোস্তফা মঞ্জুর বলেন, 

‘মিজানুরের বিরুদ্ধে বগুড়া সদর থানার একটি মামলায় অর্থ আত্মসাৎ, ব্যবসায়িক বিরোধের জেরে হামলা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। গ্রেপ্তারি পরোয়ানার এ আসামি পালিয়ে বেড়াচ্ছিলেন।’

রুবেল প্রামাণিক নামে একজন গেল বছরের ৩০ আগস্ট মিজানুরের বিরুদ্ধে মামলাটি করেন।

এজাহারে অভিযোগ করা হয়, সেদিন রাতে ‍মিজানুরসহ ৪-৫জন মোটরসাইকেলে এসে রুবেলকে মারধর করে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে না চাইলে লোহার রড ও ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়। একপর্যায়ে তার বিকাশ অ্যাকাউন্ট থেকে ২৮ হাজার টাকা ও কাছে থাকা আরও ২২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  অর্থ আত্মসাৎ   চাঁদাবাজি   বগুড়া   এনসিপি নেতা শ্রীঘরে  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close