রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
জাতীয়
বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকাসহ সাত বিভাগে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী কয়েক দিন রাজধানী ঢাকাসহ দেশের সাত বিভাগে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও বায়ুমণ্ডলীয় পরিবর্তনের প্রভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে আবহাওয়া অফিসের দেওয়া আগামী ৫ দিনের বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টা আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও সোমবার (২৩ ফেব্রুয়ারি) থেকে পরিস্থিতির পরিবর্তন শুরু হবে। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে বৃষ্টির আসল বিস্তৃতি ঘটবে আগামী মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি)। যখন ময়মনসিংহ ও সিলেট বিভাগেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। অর্থাৎ, মঙ্গলবার দেশের প্রায় সবকটি প্রধান বিভাগেই বৃষ্টির ছোঁয়া পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবারের (২৫ ফেব্রুয়ারি) আবহাওয়া বার্তায় বলা হয়, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। বৃষ্টির প্রভাবে বুধবার থেকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা পুনরায় কিছুটা কমতে শুরু করবে।

আবহাওয়া অফিস জানায়, বর্তমানে বিষুবীয় ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘনীভূত হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এই লঘুচাপের প্রভাবেই উত্তরীয় বায়ুর সাথে জলীয় বাষ্পের সংমিশ্রণে বজ্রবাহী মেঘের সৃষ্টি হচ্ছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বজ্রসহ বৃষ্টির আভাস   ঢাকা  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close