শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নুরুল হক নুর প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় কলাপাড়ায় আনন্দ মিছিল
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর দেশের গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় আনন্দ মিছিল, মৌন র‍্যালি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে কলাপাড়া উপজেলা ও পৌর গণঅধিকার পরিষদের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবন প্রাঙ্গণ থেকে মিছিলটি বের করা হয়।
   
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাড়া প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান হল রুমে এক ইফতার অনুষ্ঠানে মিলিত হয়। 

এ সময় বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আবদুস সালাম ও সম্পাদক গাজী আব্বাস উদ্দিন বাচ্চুসহ দলের নেতাকর্মীরা।

বক্তারা নুরুল হক পটুয়াখালী জেলার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
 
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  নুরুল হক নুর    প্রতিমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close