শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
খালেদা রব্বানীর খোঁজ নিতে হাসপাতালে সংসদ সদস্য নাসের
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৬ এএম আপডেট: ২২.০২.২০২৬ ১০:৪৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য বেগম খালেদা রব্বানী অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন।

তিনি দীর্ঘদিন ধরে নানান দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে রোববার হাসপাতালে যান মৌলভীবাজার–৩ (সদর ও রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।

এ সময় তার সহধর্মিণী রেজিনা নাসের উপস্থিত ছিলেন।

হাসপাতালে গিয়ে এমপি এম নাসের রহমান চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। তিনি বেগম খালেদা রব্বানীর দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।

এ সময় তিনি বলেন, “দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশ ও মানুষের জন্য কাজ করেছেন। আমরা তার আশু আরোগ্য কামনা করছি।”

দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরাও তার দ্রুত সুস্থতা কামনায় দোয়া করেছেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বেগম খালেদা   হাসপাতাল   সংসদ সদস্য   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close