রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
টঙ্গীবাড়ীতে ২০০ জেলে পরিবার পেল ভিজিএফ চাউল
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় ২০০টি জেলে পরিবারের মাঝে বিনামূল্যে চাউল বিতরণ করা হয়েছে। 

রোববার (২২ ফেব্রুয়ারী) উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে হাসাইল বানারী ইউনিয়নে এই চাউল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় প্রত্যেক জেলে পরিবারকে ৮০ কেজি করে ভিজিএফ চাউল প্রদান করা হয়। মাছের প্রজনন মৌসুমে নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকায় জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিয়মিতভাবে এ সহায়তা দিয়ে থাকে।

এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা। 

হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান দেওয়ান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি মো.জয়নাল খালাসি। 

উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা বলেন, ‘প্রকৃত জেলেদের তালিকা অনুযায়ী স্বচ্ছভাবে চাউল বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।’

স্থানীয় জেলে পরিবারগুলো ভিজিএফ চাউল পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এই সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  টঙ্গীবাড়ী   জেলে   ভিজিএফ চাউল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close