মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
রাজারকুল রেঞ্জের বনভূমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন রাজারকুল রেঞ্জের পাগলিরবিল বিট এলাকায় বনভূমি দখল করে রাতের আঁধারে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর বড়বিল এলাকার জমির সওদাগরের ছেলে শফি আলম, বদিউল আলম ও জকির আলম এই তিন ভাই প্রায় ৪০ শতক বনভূমি দখল করে রাতারাতি সেখানে স্থাপনা নির্মাণ করেছেন।

সরেজমিনে দেখা যায়, সদ্য সমাপ্ত হওয়া জাতীয় সংসদ নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনী ও বন বিভাগের ব্যস্ততার সুযোগ নিয়ে দ্রুতগতিতে এসব অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে।

এ ঘটনায় বন বিভাগের মাঠ পর্যায়ের কিছু কর্মকর্তা-কর্মচারীর রহস্যজনক নীরবতা বা ভূমিকা নিয়ে স্থানীয় সচেতন মহলে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, দায়িত্বশীলদের নিষ্ক্রিয়তার কারণেই দখল প্রক্রিয়া সহজ হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে রাজারকুল রেঞ্জ কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) অভিউজ্জামান নিবিড় বলেন, ‘আমি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে বনভূমি দখলমুক্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  বনভূমি   অবৈধ স্থাপনা   নির্মাণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close