সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
নাভারণ বাজারে পরিস্কার অভিযানে নবনির্বাচিত এমপি
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নাভারণ বাজার-এ পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সরাসরি অংশ নেন শার্শা উপজেলার নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে জনসেবার রাজনীতির বাস্তব দৃষ্টান্ত হিসেবে তিনি  বাজারের ময়লা পরিস্কার কাজে অংশ নেন। আমীরে জামায়াতের নির্দেশনায় শার্শা ইউনিয়নের জামায়াতের কর্মীদের সঙ্গে নিয়ে এই পরিস্কার অভিযান শুরু করা হয়। বাজারের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা অপসারণ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে একযোগে কাজ করেন নেতাকর্মী ও স্থানীয় জনগণ।

এ সময় মাওলানা আজীজুর রহমান বলেন, “জনসেবার রাজনীতি মানে শুধু কথা নয়—মাঠে নেমে কাজ করা। পরিচ্ছন্ন বাজার ও সুস্থ পরিবেশ গড়ে তুলতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।”

পরিস্কার কার্যক্রম চলাকালে স্থানীয় ভ্যানচালক আবুসাঈদ বলেন, “আমার জীবনে শার্শায় এমন এমপি কখনো দেখিনি, যিনি নিজেই আগে পরিস্কার করতে নেমেছেন। এতে আমরা খুবই আনন্দিত।”

পথচারী রাজ্জাক বলেন,এমপি সাহেবের এই কাজ দেখে আমরা বুঝতে পারছি, আগামীতে শার্শার জন্য ভালো কিছু হতে যাচ্ছে।

নাভারণ বাজারের ব্যবসায়ী ইকবাল বলেন, “আমাদের নাভারণ বাজারে এই প্রথম দেখলাম শার্শার এমপি নিজেই ময়লা পরিস্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নিচ্ছেন। এটা আমাদের জন্য গর্বের বিষয়।”

এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম, শার্শা ইউনিয়ন আমীর মাওলানা আবু ইয়াহইয়া এবং নাভারণ উন্নয়ন কমিটির সভাপতি অধ্যাপক সিদ্দিকুর রহমান। তার নেতৃত্বে পুরো কার্যক্রমটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা হয়।

এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা মাসুম বিল্লাহ, হাসান আহমেদ, আবু সুফিয়ানসহ স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকরা।

স্থানীয়রা জানান, একজন জনপ্রতিনিধিকে এভাবে সরাসরি জনকল্যাণমূলক কাজে অংশ নিতে দেখে তারা অনুপ্রাণিত হয়েছেন এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা করছেন।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  নবনির্বাচিত   এমপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close