সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      
দেশজুড়ে
চাটখিলে ১৫০ পরিবারের মাঝে ইফতার ও নগদ অর্থ প্রদান
চাটখিল (নোয়াখালি) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মহান রবের সন্তুষ্টির জন্য এবং সওয়াবের নিয়তে, প্রতি বছরের মত এবারও রোজাদারদের মুখে ইফতারি তুলে দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন সূদূর যুক্তরাষ্ট্র প্রবাসী বাবুল চৌধুরী। স্থানীয় হতদরিদ্র ও সমাজের সুবিধা বঞ্চিত ১৫০ পরিবারের মাঝে নগদ অর্থ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের উত্তর সাধুরখিল বিষ্ণুরামপুর গ্রামে বাবুল চৌধুরী ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে নগদ অর্থ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সহ-সভাপতি মো. সোহাগ চৌধুরীর সঞ্চালনায় সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম সোহেলের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন সদ্য অনুষ্ঠিত জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ।

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রত্যেক পরিবারের হাতে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, বেশ কয়েক বছর ধরে এ সেবা চলমান রয়েছে এবং ভবিষ্যতেও হতদরিদ্র ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে তাদের সহযোগিতা কামনা করছেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ইফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close