শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
পত্নীতলায় পথচারীদের মন কাড়ছে সূর্যমুখী ফুল
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় সৌন্দর্য ছড়াচ্ছে সূর্যমুখী। এই সৌন্দর্যে আকৃষ্ট হচ্ছে শিশু, কিশোর-কিশোরী, তরুন-তরুণীসহ সব বয়সের মানুষ। ফুলের, ফুলের সাথের ছবি আর সেলফি তুলতে ভীড় করছে ফুলের এই বাগানে।

সূর্যমুখীর এই বাগান ঘিরে চলছে দর্শনার্থীদের আনন্দ উৎসব। শুধু স্থানীয়রা না বাগানটিকে এক নজর দেখার জন্য প্রতিদিনই বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন প্রকৃতি প্রেমীরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি রবি মৌসুমে উপজেলায় সূর্যমুখী চাষ করা হয়েছে প্রায় ২০ বিঘা জমিতে।
প্রণোদনার আওতায় ২০ জন প্রান্তিক কৃষকদের মাঝে ডি.এ.পি-১০কেজি, এম.ও.পি-১০ কেজি ও সূর্যমুখী বীজ-১ কেজি করে দেওয়া হয়েছে। কৃষি বিভাগ থেকে কৃষকদের সূর্যমুখী চাষ, রোগবালাই দমন ও বিভিন্ন পরামর্শ প্রদান করা হচ্ছে। 

বাগান দেখতে আসা দর্শনাথী তুশিবা নিশি নামের এক শিক্ষার্থী বলেন, ‘বাগান বেশী বড় না, তবে অনেক ফুল বেশ চমৎকার লাগছে। আমরা কয়েকজন বান্ধবী এসেছি দেখতে, ফুলের সাথে ছবি তুলতে।’

সূর্যমুখীচাষী মাসুদুল হক বলেন, ‘কৃষি প্রণোদনার বীজ এবং কৃষি বিভাগের পরামর্শে অল্প জমিতে সূর্যমুখী চাষ করেছি, ফসল ভাল হয়েছে। এখন প্রায় সব গাছেই ফুল এসেছে এই ফুলগুলো দেখতে প্রতিদিনই অনেক মানুষ ভীড় করছে ফুলের সাথে ছবি তুলছে, সেলফি তুলছে। এখানে এত লোকজন আসছে- যার জন্য দুজন ছেলে রেখেছি দেখভাল করার জন্য। যেভাবে মানুষ আসছে এখানে- মিনি পার্ক করার ইচ্ছে হচ্ছে।’

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.সোহরাব হোসেন বলেন, ‘সূর্যমুখী চাষ লাভজনক শস্য। তাই দিন দিন সূর্যমুখী চাষ বৃদ্ধি পাচ্ছে।’

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  পত্নীতলা   পথচারী   সূর্যমুখী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close