শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
পাংশায় বিপি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় স্কাউট আন্দোলনের জনক লর্ড ব্যাডেন পাওয়েল-এর ১৬৯তম জন্মবার্ষিকী ও বিপি দিবস-২০২৬ পালিত হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বাংলাদেশ স্কাউটস পাংশা উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্য, ইউনিট লিডার ও কাব সদস্যরা অংশগ্রহণ করেন। র‍্যালির পূর্বে স্কাউট পতাকা উত্তোলন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) প্রণব কান্তি বল, উপজেলা একাডেমিক সুপারভাইজার তৃপ্তি রানী মন্ডল, বাংলাদেশ স্কাউটস পাংশা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও কাজী আব্দুল মাজেদ একাডেমির প্রধান শিক্ষক মো. শাহাদত আলী, উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার (সমাজ উন্নয়ন) মো. ফিরোজ হোসেন, উপজেলা স্কাউট লিডার মো. শরিফুল ইসলাম মিন্টু, রাজবাড়ী জেলা কাব লিডার মো. সাইফুল ইসলাম, উপজেলা কাব লিডার অগ্রদূত চক্রবর্তীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিট লিডারবৃন্দ।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  পাংশা   বর্ণাঢ্য র‍্যালি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close