রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      
দেশজুড়ে
টঙ্গীতে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার ২
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে বিশেষ অভিযান চালিয়ে ৮১ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। 

শনিবার (২১ ফেব্রুয়ারী) রাতে টঙ্গীর দত্তপাড়া সাহাজ উদ্দিন সরকার স্কুল রোডের রাশিদা মঞ্জিলের নিচতলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

এসময় তাদের বাসা তল্লাশি করে ৮১ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ১ লক্ষ ৮৭ হাজার ৪শত টাকা উদ্ধার করা হয়। 

রোববার (২২ ফেব্রুয়ারী) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) রাকিব হাসান। 

গ্রেপ্তারকৃতরা হলেন, গোপালগঞ্জ জেলা সদরের কাটিগ্রাম এলাকার হারেস মিয়ার মেয়ে লাভলী আক্তার (৩৪) ও ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার মোঘলটোলা সফুল্লখিলা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে ইসরাফিল (২২)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় টঙ্গী দত্তপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে উল্লেখিত মাদক ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে টঙ্গী পূর্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  টঙ্গী   গাঁজা   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close