রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
জাতীয়
শাহজালালের থার্ড টার্মিনাল দ্রুত চালুর কথা ভাবছে সরকার : বিমানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দ্রুত সময়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালটি চালু করার কথা সরকার ভাবছে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা।

আজ রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে থার্ড টার্মিনাল বিষয়ক সভা শেষে এ তথ্য জানান তিনি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালটি কবে চালু হবে তা নিয়ে ধোঁয়াশা দীর্ঘ দিনের। কথা ছিল অবিলম্বে চালু হবে গুরুত্বপূর্ণ এ টার্মিনাল৷ কিন্তু কেন সেটি হলো না, তা জানতে সংশ্লিষ্টদের নিয়ে দুপুর ১২টায় বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
 
বৈঠক শেষে আফরোজা খানম বলেন, 

‘দ্রুত সময়ে এই টার্মিনাল চালু করতে চায় সরকার।’

‘প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যাতে সামনে থার্ড টার্মিনাল চালু করা যায়। সে ব্যাপারে তিনি নির্দেশনা দিয়েছেন।’

থার্ড টার্মিনাল নিয়ে বেশ কিছু সুপারিশ ছিলো, কিছু অংশ ভাঙতে হবে, নেটওয়ার্ক সমস্যা ছিলো, ৯৯ শতাংশের বেশি কাজ সম্পন্ন হয়েছে, তারপরও চালু করা কেন সম্ভব হলো না- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কেন চালু হচ্ছে না, সেটা অন্তর্বর্তী সরকারের সময় ছিলো, প্রশ্নটা তাদের করতে পারতেন। এখন প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যাতে সামনে চালু করা যায়। সে ব্যাপারে তিনি নির্দেশনা দিয়েছেন।’
 
দুপুরের পর সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন সংক্রান্ত একটি সভায় মিলিত হন সরকারপ্রধান।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শাহজালাল   থার্ড টার্মিনাল   দ্রুত চালুর   সরকার   বিমানমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close