রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
সৈয়দপুরে ২২৫ পরিবারের মাঝে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৪ পিএম
ছবি : প্রতিবেদক

ছবি : প্রতিবেদক

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় রমজান উপলক্ষে ২২৫ দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে কামারপুকুর ডিগ্রি কলেজ মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মুসলিম এইডের অর্থয়নে ওই খাদ্য সামগ্রী বিতরণ করে উন্নয়ন সংস্থা উদ্দীপন।

উদ্দীপনের ঊর্দ্ধতন সহকারী পরিচালক মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন কামারপুকুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসিমা খাতুন। অন্যদের মধ্যে বক্তৃতা দেন মুসলিম এইডের প্রকল্প সমন্বয়কারী প্রসেনজিৎ রায়, উদ্দীপনের আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল আউয়াল, সৈয়দপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম প্রমুখ।

মাহবুল আলম বলেন, ‘মুসলিম এইডের আর্থিক সহায়তায় সৈয়দপুরের ২২৫টি দরিদ্র পরিবারের মাঝে পবিত্র মাহে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব পরিবার রোজা পালন করছেন কিন্তু ভালো খাবার খেতে পারছে- এমন উপলদ্ধি থেকে আমাদের এ প্রচেষ্টা।’

তিনি জানান, প্রতি প্যাকেটে খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ২০ কেজি চাল, ৩ কেজি আলু, ২ লিটার ভোজ্য তেল, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি মসুর ডাল, ১ কেজি লবন, ১ কেজি খেজুর,২ কেজি মুড়ি, ১ কেজি ছোলা, ১ প্যাকেট করে লুডুস।

প্রসেনজিৎ রায় বলেন, ‘মুসলিম এইড সবসময়ই সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের সহযোগিতায় কাজ করে। তারই অংশে পরিবত্র মাহে রমজানে ওই খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close