রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
দেশজুড়ে
স্বাস্থ্য কমপ্লেক্সের সক্ষমতা অনুযায়ী চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে : মাজেদুর রহমান
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ ও গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমির মো. মাজেদুর রহমান বলেছেন, ‘সুন্দরগঞ্জবাসীর জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে সক্ষমতা রয়েছে, সে অনুযায়ী জনগণ যেন পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা পায় তা নিশ্চিত করা হবে।’

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় মাজেদুর রহমান জানান, হাসপাতালের প্রধানসহ নতুন ও পুরাতন চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে মেশিন নেই, অ্যাম্বুলেন্স থাকলেও চালক নেই, ল্যাবের প্রয়োজনীয় যন্ত্রপাতির ঘাটতি রয়েছে। এছাড়া আবাসন ব্যবস্থারও উন্নয়ন প্রয়োজন। সব মিলিয়ে এখানে বেশ কিছু সংকট রয়েছে।

তিনি বলেন, ‘গাইনি বিশেষজ্ঞ না থাকায় অনেক রোগীকে গাইবান্ধা বা রংপুরে যেতে হয়। গাইনি বিশেষজ্ঞ নিয়োগ দিলে এখানেই সিজারিয়ান অপারেশনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব হবে।’

হাসপাতালটিতে ডিজিটাল এক্স-রে চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

মাজেদুর রহমান বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে শপথ গ্রহণের আগের দিন আমিরে জামায়াত শফিকুর রহমান সারাদেশের বিজয়ী এলাকাগুলোতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ঘোষণা দেন। তারই অংশ হিসেবে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ কার্যক্রম শুরু করা হয়েছে।’

তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এলাকাবাসী তাদের প্রাপ্য স্বাস্থ্যসেবা নিশ্চিতভাবে পাবে এবং এ লক্ষ্যে সংশ্লিষ্টরা বদ্ধপরিকর।

এ সময় উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. শহিদুল ইসলাম মঞ্জু, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সামিউল ইসলাম, পৌরসভার সাবেক মেয়র মো. নুরুন্নবী প্রামাণিক সাজু, পৌর জামায়াতের আমির একরামুল হক এবং উপজেলা শিবিরের সভাপতি মো. সোহান ইসলাম।

মাজেদুর রহমান হাসপাতালের চারপাশ ও মসজিদের সামনে নিজ হাতে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করেন। পরিচ্ছন্নতা কার্যক্রমে জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

এর আগে, হাসপাতালের পক্ষ থেকে নবনির্বাচিত সাংসদ মাজেদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close