শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
যশোরে ৭৭টি আমেরিকান মোটরসাইকেল উদ্ধার
যশোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের একটি গোডাউনে ৭৭টি নতুন আমেরিকান মোটরসাইকেল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

অভিযানে শহরের ৩ নম্বর ওয়ার্ডের ২৪২ নম্বর বাড়ির গোডাউনের মালিক হাফিজুর রহমান শিলু বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে গোডাউনটি সিলগালা করে ৭৭টি মোটরসাইকেল জব্দ করা হয়।

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি (তদন্ত) সুজন কুমারসহ অন্য সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযানে উপস্থিত ছিলেন। 

স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগে একই গোডাউনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছিল। তখন তিন দিনের সময় দেওয়া হয়েছিল। 

সর্বশেষ অভিযানে দেখা যায়, আমেরিকান ইউএন কোম্পানির মোট ৭৭টি সম্পূর্ণ নতুন মোটরসাইকেল সেখানে রাখা রয়েছে।

গোডাউনের মালিক বৈধ রেজিস্ট্রেশন বা আমদানি সংক্রান্ত অনুমোদন দেখাতে ব্যর্থ হওয়ায় ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে গোডাউন সিলগালা করার নির্দেশ দেন। মোটরসাইকেলগুলোর মালিক আবু সাঈদ সাবু অসুস্থতার কারণে উপস্থিত ছিলেন না এবং ১০ দিনের সময় প্রার্থনা করেন।

সোহাইব হাসান আকন্দ জানিয়েছেন, নির্ধারিত সময়ে বৈধ কাগজপত্র দাখিল করতে ব্যর্থ হলে উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো সরকারের হেফাজতে নেওয়া হবে।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  যশোর   মোটরসাইকেল   উদ্ধার   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close