শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
জাতীয়
২৮ ফেব্রুয়ারি যমুনা ছাড়বেন ড. ইউনূস
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২১ পিএম আপডেট: ২২.০২.২০২৬ ৬:৫১ পিএম
ড. মুহাম্মদ ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস

গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছাড়বেন ২৮ ফেব্রুয়ারি। জানা গেছে তিনি যমুনা ছেড়ে গুলশানে নিজের বাসভবনে উঠবেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শেষে আজ রোববার (২২ ফেব্রুয়ারি) প্রায় ১৮ মাস পর নিজের পুরোনো কর্মস্থল ইউনূস সেন্টারে ফিরেছেন তিনি।

ইউনূস সেন্টারের এক ফেসবুক পোস্টে জানানো হয়, সকালে রাজধানীর মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত কার্যালয়ে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে স্বাগত জানান।

ইউনূস সেন্টারে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস, সহকর্মীদের উচ্ছ্বসিত অভ্যর্থনা

সেখানে তিনি গ্রামীণ সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টারাও উপস্থিত ছিলেন।

সরকারের একটি সূত্র বলছে, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনায় উঠতে পারেন। তবে এর আগে ভবনটিতে কিছু সংস্কার কাজ প্রয়োজন। সংস্কার সম্পন্ন করতে প্রায় দুই মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ২৮ ফেব্রুয়ারি   যমুনা   ড. ইউনূস  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close