রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
রাঙ্গুনিয়ায় গাছ কাটার সময় দুর্ঘটনায় যুবকের মৃত্যু
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভায় গাছ কাটাকে কেন্দ্র করে সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
  
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের ইছাখালী লক্ষীরখীল এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিহত সাইফুল ইসলাম পৌরসভার চার নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঘাটচেক এলাকার বাসিন্দা মুহাম্মদ ইউছুপের ছেলে। তিনি মরিয়মনগর চৌমুহনী এলাকায় একটি সিএনজি অটো পার্টসের দোকান পরিচালনা করতেন।
    
স্থানীয়দের বরাতে জানা যায়, ব্যবসায়িক প্রয়োজনে মোটরসাইকেলে ইছাখালীর লক্ষীরখীলে যান সাইফুল। ফেরার পথে রাস্তার পাশে আবু ফয়েজ নামে এক ব্যক্তি নিজ বাড়ির উঠানে একটি গাছ কাটছিলেন। এ সময় হঠাৎ গাছটি ভেঙে সড়কের ওপর পড়ে যায় এবং মোটরসাইকেল আরোহী সাইফুল তার নিচে চাপা পড়েন। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
এলাকাবাসী জানান, গাছ কাটার সময় সড়কে কোনো সতর্কীকরণ ব্যবস্থা বা নিরাপত্তা সংকেত ছিল না। যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হলে এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা এড়ানো যেত।

অকালে প্রাণ হারানো সাইফুল ইসলামের মৃত্যুতে তার পরিবার ও স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। 

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  রাঙ্গুনিয়া    গাছ কাটা    দুর্ঘটনা    যুবকের মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close