সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
শান্তি ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে কাজ করবো : সাচিং প্রু জেরী
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানে বিএনপি থেকে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেছেন, পার্বত্য জেলা বান্দরবানে বসবাসরত সকল জাতিগোষ্ঠীর শান্তি ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে কাজ করবো। সকল জাতিগোষ্ঠীর উন্নয়ন এবং সকলের জন্য সমবন্টন নিশ্চিত করে পার্বত্য জেলা বান্দরবানকে এগিয়ে নেয়া হবে।

রোববার (২২ ফেব্রুয়ারী) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নম্বর আসনে সাচিং প্রু জেরী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে শপথ গ্রহনের পর বান্দরবানবাসীর আয়োজনে বান্দরবানের রাজারমাঠে এক গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী এমন মন্তব্য করেন। 

এসময় তিনি বলেন, পার্বত্য এলাকার পানির সমস্যা বহুদিনের আর এই সমস্যা সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হবে এবং পিছিঁয়ে পড়া দুর্গম এলাকায় আরো উন্নয়ন তরান্বিত করা হবে। 

সাচিং প্রু জেরী আরও বলেন, দলীয় নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক সকল কাজ সম্পন্ন করা হবে আর সকলের জন্য সম মর্যাদা নিশ্চিত করা হবে। 

এসময় তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং বান্দরবানকে নতুনভাবে সাজাতে সহযোগিতা করতে আহ্বান জানান।
বান্দরবান জেলা বিএনপি সিনিয়র যুগ্ন আহ্বায়ক মো.ওসমান গণির সভাপতিত্বে এসময় যুগ্ন আহ্বায়ক মুজিবুর রশীদ, বিএনপি নেতা আবদুল মাবুদ, মশিউর রহমান মিটন, সাচ প্রু, মো.জাহাঙ্গীর আলমসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ছাত্রদল, যুবদল, শ্রমিকদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে সড়কপথে তিনি ঢাকা থেকে বান্দরবান প্রবেশ করেন এবং বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন।

প্রসঙ্গত: গত ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য জেলা বান্দরবানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সাচিং প্রু জেরী ১ লক্ষ ৪১ হাজার ৪৫৫ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  শান্তি ও সম্প্রীতি   সাচিং প্রু জেরী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close