সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
গজারিয়ায় নৌ-ডাকাতদের স্বজনদের মানববন্ধন, এলাকাজুড়ে তীব্র সমালোচনা
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়ায় চিহ্নিত নৌ-ডাকাত নয়ন-পিয়াসের স্বজনরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। পুলিশ ও সেনাবাহিনীর নিয়মিত অভিযান বন্ধ ও মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত এই মানববন্ধন নিয়ে  এলাকায় মিশ্র প্রতিক্রিয়া ও সমালোচনার সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তারা ঘটনাস্থলে যাওয়ার আগেই মানববন্ধনকারীরা চলে যায়।

​রোববার (২২ ফেব্রুয়ারি) বিকাল চারটার দিকে গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

খবর নিয়ে জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি বিকালে গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে ‘নয়ন-পিয়াস’ বাহিনীর হামলায় কাইয়ুম দেওয়ান (৪২) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ এবং শরীফ প্রধান (৪১) নামে তার এক আত্মীয় আহত হন। কাইয়ুম দেওয়ান এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য নিজের বাড়ি ভাড়া দিয়েছিলেন; যা ডাকাত বাহিনীর রোষানলে পড়ার মূল কারণ বলে জানা গেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় হলে ডাকাত সদস্যদের স্বজনরা পাল্টা চাপ সৃষ্টির কৌশল হিসেবে এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সেনাবাহিনীর হাতে অস্ত্র ও গুলিসহ আটক নৌ-ডাকাত মনির হোসেনের বড় ভাই আওলাদ হোসেন ও বাবা জুলহাস সরকার। এছাড়া র‍্যাবের হাতে আটক ডাকাত আক্তারের স্ত্রী রিনা বেগমসহ ডাকাত বাহিনীর প্রধান নয়নের বোনকেও সেখানে দেখা যায়।

মানববন্ধনে আওলাদ হোসেন অভিযোগ করে বলেন, ‘আমার ভাইকে জিজ্ঞাসাবাদের কথা বলে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। পরে তাকে অস্ত্র দিয়ে সাজানো মামলায় চালান দেওয়া হয়েছে। আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহার চাই।’

মানববন্ধনে সিরাজুল ইসলাম বলেন, ‘ওই দিনের ঘটনার সাথে আমি জড়িত ছিলাম না; কিন্তু পূর্বশত্রুতার জের ধরে কাইয়ুম দেওয়ান মামলায় আমার নাম ঢুকিয়ে দিয়েছে। তারা এলাকায় শান্তি বিনষ্ট করতে চায় এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে নিরপরাধ ব্যক্তিকে আটক করে অস্ত্র দিয়ে চালান দেওয়ার হুমকি দেয়।’

​এদিকে গজারিয়া সেনা ক্যাম্পের প্রেস রিলিজ সূত্রে জানা গেছে, সেনাবাহিনী শতভাগ স্বচ্ছতা ও পেশাদারত্ব বজায় রেখে কার্যক্রম পরিচালনা করে। সুনির্দিষ্ট অভিযোগ এবং তথ্য-প্রমাণের ভিত্তিতে গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে নৌ-ডাকাত নয়ন-পিয়াস বাহিনীর সহযোগী মনির হোসেনকে আটক করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যানুযায়ী ডাকাত দলের বিভিন্ন আস্তানায় পৃথক অভিযান চালিয়ে ১টি দেশীয় শটগান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৫ রাউন্ড গুলির মধ্যে ২ রাউন্ড গত বছরের ৫ আগস্ট থানা লুটের ঘটনায় লুণ্ঠিত গুলি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এ বিষয়ে গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাব্বির হোসেন বলেন, ‘মানববন্ধনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ গিয়ে কাউকে পায়নি।’

​প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি বিকালে মুন্সীগঞ্জের গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে নয়ন-পিয়াস বাহিনীর সদস্যদের হামলায় একজন গুলিবিদ্ধসহ দুইজন আহত হন। আহতদের একজন কাইয়ুম দেওয়ান (৪২)। তিনি গুয়াগাছিয়ায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য বাড়ি ভাড়া দিয়েছিলেন। এ ঘটনায় তার আত্মীয় শরীফ প্রধানও (৪১) আহত হন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   নৌ-ডাকাত   স্বজনদের মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close