রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মুজিবুর রহমান
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত সাংসদ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা থেকে শ্রীমঙ্গল পৌঁছে তিনি সরাসরি ৫০ শয্যা বিশিষ্ট শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। 

হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন মুজিবুর রহমান। এ সময় তিনি রোগীদের মাঝে গরুর দুধ বিতরণ করেন।

এরপর দায়িত্বরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও মতবিনিময় করেন মুজিবুর রহমান। এ সময় হাসপাতালে চিকিৎসক-জনবল সংকট, পর্যাপ্ত শয্যার অভাব, চিকিৎসা সরঞ্জামের সীমাবদ্ধতা ও ব্যবস্থাপনাগত সমস্যা উঠে আসে।

হাসপাতাল পরিদর্শন শেষে মুজিবুর রহমান চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘মানুষের ভালোবাসা ও ভোটে আমি সংসদ সদস্য হয়েছি। উপজেলাবাসীর জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমার দায়িত্ব। হাসপাতালে এসে দেখলাম কিছু সংকট ও সীমাবদ্ধতা রয়েছে। চিকিৎসক ও নার্স বৃদ্ধি, শয্যা বৃদ্ধি, প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ ও অ্যাম্বুলেন্স সংকট দূর করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া দুই উপজেলায় অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘হাসপাতালে আসার আগে আমার পথসভা ছিল। জনসমাগম হলে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি তৈরি হতে পারে সেই বিবেচনায় পথসভা বাতিল করেছি। আমি চাই না আমার কারণে জনগণের কষ্ট হোক।’

সংসদ সদস্যের এই আকস্মিক হাসপাতাল পরিদর্শন স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মসূচি হিসেবে স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দেওয়ার এই পদক্ষেপ ভবিষ্যতের উন্নয়ন কার্যক্রমের দিকনির্দেশনা দিচ্ছে।

কেকে/এমএ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close