সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
আত্মহত্যা প্রতিরোধে পোস্তাখোলা বুড়িগঙ্গা ব্রিজে নিরাপত্তা নেট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৩ পিএম আপডেট: ২২.০২.২০২৬ ১১:৫৯ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

পোস্তগোলা বুড়িগঙ্গা সেতু, যা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-১ নামে পরিচিত, গত দুই দশকেরও বেশি সময় ধরে দুঃখজনকভাবে এই সেতুটি আত্মহত্যার ‘হটস্পট’ হিসাবে কুখ্যাতি পেয়েছে। বিষয়টি দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা ও নৌ পুলিশের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সেকারণেই সড়ক ও সেতু কর্তৃপক্ষ এই ব্রিজের রেলিংয়ের নিচে নিরাপত্তা নেট লাগানোর বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে।

কেরানীগঞ্জ ও শ্যামপুর থানার নথি অনুযায়ী, এ পর্যন্ত এই সেতু থেকে লাফিয়ে পড়ে ৪৬টি আত্মহত্যার ঘটনা রেকর্ডভুক্ত হয়েছে। তবে সংশ্লিষ্টদের ধারণা, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। ১৯৮৯ সালে সেতুটি চালু হওয়ার পর প্রথম কয়েক বছর কোনো আত্মহত্যার ঘটনা ঘটেনি বলে জানা যায়। নব্বইয়ের দশকে ১-২টি আত্মহত্যার ঘটনা ঘটলেও ২০০০ সালের পর থেকে এ ধরনের ঘটনার সংখ্যা বাড়তে থাকে। এমনকি সুপারমডেল তানিয়া মাহবুব তিন্নিও ২০০২ সালে এই সেতু থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছিলেন। ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহিনুর আখতার মডেল তিন্নির অস্বাভাবিক মৃত্যু সংক্রান্ত মামলার রায়ের পর্যবেক্ষণে তা উল্লেখ করেন। 

পরিসংখ্যান অনুযায়ী, ২০১৭ ও ২০১৯ সালে দুইটি করে এবং ২০২১-২০২৫ সাল পর্যন্ত প্রতি বছর গড়ে একটি করে এই ব্রিজ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার ঘটনা নথিভুক্ত হয়েছে।

বিগত ও বর্তমান শতাব্দীতে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজকে বিশ্বের সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা সংঘটিত হওয়া সেতু হিসেবে ধরা হয়। ১৯৩৭-২০২৪ সালের মধ্যে প্রায় দুই হাজার মানুষ সেখান থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে। পরিস্থিতি মোকাবেলায় সেখানকার সেতু কর্তৃপক্ষ ২০২৪ সালের শুরুতে ব্রিজের পূর্ব ও পশ্চিম পাশের রেলিংয়ের নিচে স্টেইনলেস স্টিলের নিরাপত্তা নেট লাগিয়ে দেয়, যার ফলে আত্মহত্যাজনিত মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে আসে।

এই উদাহরণ থেকে শিক্ষা নিয়ে দেশের সড়ক ও সেতু বিভাগ কর্তৃপক্ষ পোস্তগোলা বুড়িগঙ্গা সেতুতে আত্মহত্যা প্রতিরোধে ঐ রকম নিরাপত্তা নেট লাগানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে একটি প্রস্তাবনা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। এই নেট তুলনামূলকভাবে কম খরচে কার্যকর একটি সমাধান, যা এই সমস্যা সমাধানে সরকারের জন্য বাস্তবসম্মত পদক্ষেপ হতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ধারণা। পাশাপাশি, এ ধরনের ব্যবস্থার বিষয়টি ব্যাপকভাবে প্রচারিত হলে তা অনেক মানুষকে এমন চেষ্টা থেকেও নিবৃত্ত করতে পারবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পোস্তগোলা বুড়িগঙ্গা ব্রিজ   নিরাপত্তা নেট   লাগানোর প্রস্তাবনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close