রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      
দেশজুড়ে
মদনে বিধবা নারীকে পিটিয়ে জখমের অভিযোগ
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নেত্রকোনার মদন উপজেলায় পূর্বশ্রুতার জের ধরে অসহায় এক নারীকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী নারীর মেয়ে আশা মনি মদন থানায় বিচার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের মৃত অন্তর মিয়ার স্ত্রী ফুলচেড়া আক্তারের সাথে একই গ্রামের হোসেন মিয়ার ছেলে নূর মুহাম্মদের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। শুক্রবার নূর মুহাম্মদ নরমশুরের বিলের পাশে বোরো জমি প্রস্তুত করতে ছিল। এমন সময় ফুলচেড়া নূর মুহাম্মদকে দেখে গালমন্দ করতে থাকে। এক পর্যায়ে ফুলচেড়া আক্তার নূর মুহাম্মদকে থাপ্পর মারে। পরে নূর মুহাম্মদ ক্ষিপ্ত হয়ে পাশে থাকা কুদাল দিয়ে ফুলচেড়া আক্তারকে দিয়ে কুপিয়ে জখম করে এবং কুদালের হাতল দিয়ে আঘাত করে।

এতে ফুলচেড়া আক্তার গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে ফুলচেড়া আক্তার মদন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

এ নিয়ে ফুলচেড়া আক্তারের মেয়ে আশা মনি বিচার চেয়ে নূর মুহাম্মদকে অভিযুক্ত করে ওই দিন মদন থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
   
এ ব্যাপারে নূর মুহাম্মদ বলেন, ‘আমি তার বাড়ির সামনের জমিতে কাজ করতে ছিলাম। এ সময় আমাকে দেখে দেখে ফুলচেড়া আক্তার গালাগালি করতে থাকে। এক পর্যায়ে আমাকে ওই মহিলা চড়-থাপ্পড মারে। পরে আমিও তাকে লাটি দিয়ে দুইটি বারিমারি। পরে আমাকে আরও চারটি থাপ্পড় মারে সে।’

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, ‘এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মদনে বিধবা নারীকে পিটিয়ে জখমের অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close