শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বাগেরহাটে এমপি শেখ রাহাদের উদ্যোগে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনের নবনির্বাচিত সাংসদ শেখ মনজুরুল হক রাহাদের উদ্যোগে বাগেরহাট কোর্ট চত্বর ও জেলা ২৫০ শয্যা হাসপাতালে মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
  
রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল আটটায় কোর্ট চত্বর থেকে এ কর্মসূচি শুরু করা হয়৷ 

কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। মাসব্যাপী এ কর্মসূচির আওতায় হাসপাতাল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা আবর্জনা অপসারণ, ড্রেন পরিষ্কারসহ জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম চালানো হবে।  

এ সময় বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার, অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

শেখ মনজুরুল হক রাহাদ বলেন, ‘মাসব্যাপী আমাদের পরিচ্ছন্ন কর্মসূচি চলবে। প্রতিনিয়ত সব জায়গায় আমাদের এই কর্মসূচি চলবে। আমরা মনে করি, এই ময়লা আবর্জনার মতো করে আমাদের মধ্যেও যত ময়লা আবর্জনার সংক্রান্ত বিষয় আছে, মানুষের মধ্যে সেগুলো দূর হয়ে যাবে। পরিবেশ ভালো থাকলে মানুষের মন ভালো থাকবে। সমাজের সবার জন্য চলাফেরা সহজ হবে। মানুষের মধ্যে হানাহানি থাকবে না। মানুষের মধ্যে স্বচ্ছতা ফিরে আসবে।’

তিনি আরও বলেন, ‘শুধু হাসপাতাল নয়, সব জায়গায় এই পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানে চলবে। সবাই যেন অংশগ্রহণ করে। যার বাড়িতে যারা আছে, তার বাড়িতে পরিষ্কার করবে। হাসপাতালে আজকে তত্ত্বাবধায়ক আছে, তার মাধ্যমে তার পরিচ্ছন্নকর্মীরা এখানে পরিষ্কার করবে। অফিস-আদালতের চত্বরে যারা আছেন, তারা তাদের দায়িত্ব পালন করে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালাবেন।’

এর ফলে, হাসপাতালের পরিবেশ ও সেবার মান আরও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বাগেরহাট   এমপি শেখ রাহাদ   পরিচ্ছন্নতা অভিযান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close