শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
ডালডাতে মরা ইঁদুর, চুয়াডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৯ পিএম আপডেট: ২২.০২.২০২৬ ১০:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গা পৌরসভা এলাকায় নানা অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান পরিচালিত তদারকি অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানে মেসার্স মৌসুমী ফুড প্রোডাক্টের স্বত্বাধিকারী মো. সাইদুর রহমানকে এক লাখ টাকা ও অন্যানা ফুড প্রোডাক্টের স্বত্বাধিকারী মো. সাইদুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি


মোহাম্মদ মামুনুল হাসান বলেন, ‘দৌলতদিয়াড় ও রেলগেট বাজার এলাকায় তদারকি অভিযান চালানো হয়। এ সময় বেকারিতে ব্যবহৃত ডালডাতে মরা ইঁদুর, মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার, অগ্রীম বেকারি পণ্য তৈরি করে আজ তারিখ দেওয়ার কারণে মেসার্স মৌসুমী ফুড প্রোডাক্টের স্বত্বাধিকারী মো. সাইদুর রহমানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।’ 

‘এছাড়া মেয়াদোত্তীর্ণ পাউরুটি পুনরায় নতুনভাবে প্যাকেটজাত করার কারণে অনন্যা ফুড প্রোডাক্টের স্বত্বাধিকারী মো. সাইদুল ইসলামকে ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

দ্রুত সমস্যাগুলো সমাধান করে কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দিয়েছেন মামুনুল হাসান।

এছাড়া রমজান মাস উপলক্ষ্যে হোটেল, সেমাই ও মসলার মিল তদরাকি করা হয়।

অভিযানে মানসম্মত পণ্য বিক্রি, মেয়াদোউত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি না করার জন্য নির্দেশনা দেওয়া হয়। 

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও  জেলা পুলিশ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ডালডাতে মরা ইঁদুর   চুয়াডাঙ্গা   জরিমানা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close