শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
গোবিন্দগঞ্জে কিশোরীর গলা কাটা মরদেহ উদ্ধার
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিজ বাড়ির পাশে সেপটিক ট্যাংক থেকে নুরমা খাতুন (১৫) নামের এক স্কুল শিক্ষার্থীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
   
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার তালুকানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের নিজ বাড়ির পাশে সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 
    
মৃত নুরমা খাতুন উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে। সে তালতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। 
  
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার সময় বাহিরে থেকে এসে মেয়েকে বাড়িতে না পেয়ে খোঁজ করতে থাকে পরিবারের লোকজন। আশেপাশের গ্রাম ও প্রতিবেশী সকলের কাছে জিজ্ঞেস করে কোন খোঁজ পাওয়া যায়নি নুরমাকে। পরিবারের লোকজন তাকে খোঁজ করতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে রোববার বিকাল ৩টার সময় তার বাড়ির পাশে সেপটিক ট্যাংকের ঢাকনা সরিয়ে মরদেহ দেখতে পায় তারা। 
   
পরে খবর দিলে গোবিন্দগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। 
   
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘মৃত মেয়েটিকে তার বাড়ির পাশে সেপটিক ট্যাংকের ভেতর থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছি। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  গোবিন্দগঞ্জ    কিশোরী    গলা কাটা   মরদেহ উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close