শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ভেড়ামারার সাবেক মেয়র শামীমুল ইসলাম ছানার জানাজায় মানুষের ঢল
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৩ পিএম
শামীমুল ইসলাম ছানা

শামীমুল ইসলাম ছানা

কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম ছানার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। 

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর দুইটায় ভেড়ামারা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জানাজায় দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। 

বিপুল সংখ্যক মুসল্লির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জানাজা শেষে মরহুমকে ফারাকপুর গোরস্থানে দাফন করা হয়। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাতটা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ তার মরদেহ ঢাকা থেকে এলাকায় পৌঁছালে শোকাতুর পরিবেশ সৃষ্টি হয়। 

জানাজা পূর্ব সমাবেশে বক্তারা মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবনের স্মৃতিচারণ করেন। 

তারা বলেন, শামীমুল ইসলাম ছানা কেবল একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, বরং তিনি ছিলেন একজন সদালাপী, ধর্মপ্রাণ ও পরহেজগার মানুষ।

জানাজায় উপস্থিত সাধারণ মানুষ ও শুভাকাঙ্ক্ষীদের কণ্ঠে ছিল তার পরোপকারী গুণের প্রশংসা। 

এ সময় বক্তব্য দেন অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, আক্তারুজ্জামান মিঠু, আব্দুল আলীম স্বপন, শাজাহান আলী, অধ্যাপক মো. নুরুল আমিন জসিম, মরহুমের বড় ভাই সাইফুল ইসলাম রানা।

বক্তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। পরিবারের পক্ষ থেকেও সকলের কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করা হয়েছে।

​ভেড়ামারার উন্নয়ন ও মানুষের সেবায় দুই বার নির্বাচিত এই মেয়রের অবদান এলাকাবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ভেড়ামারা   সাবেক মেয়র শামীমুল ইসলাম ছানা   জানাজা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close