শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
নীলফামারীতে হাইড্রোলিক হর্ন বাজানোর অপরাধে তিন যানবাহনের জরিমানা
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন বাজানোর অপরাধে তিনটি যানবাহনের (ট্রাক) সাড়ে চার হাজার টাকা জরিমানা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা সদরের বাইপাস সড়কে টুপামারী এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই জরিমানা করা হয়। 

আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর ইসলাম ও শেখ ইমাম মোশাররফ।
 
শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের উদ্যোগে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
 
আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘অভিযান পরিচালনাকালে তিনটি যানবাহন থেকে ছয়টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের বিচারক ওই তিনটি যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন বাজানোর অপরাধে সাড়ে চার হাজার টাকা জরিমানা করেন। দণ্ডপ্রাপ্তরা জরিমানার টাকা তাৎক্ষণিক পরিশোধ করেন।’ 

এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
 
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী    হাইড্রোলিক হর্ন    জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close