শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
আপন মেয়েকে ধর্ষণের চেষ্টায় বাবা গ্রেফতার
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৬ এএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রেলওয়ে স্টেশন-সংলগ্ন এলাকার বাসিন্দা রবিউল ইসলাম (৫৫) নামে এক কবিরাজ আপন মেয়েকে ধর্ষণের চেষ্টা করলে তার স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে ওই কবিরাজকে আটক করেছে পাটগ্রাম থানা পুলিশ।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টার সময় এ ঘটনা ঘটে।

পাটগ্রাম থানা সূত্রে জানা যায়, আটক রবিউলের স্ত্রী বাদী হয়ে থানায় অভিযোগ করলে পুলিশ তাকে আটক করে।

কবিরাজ রবিউল পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের গাঠিয়ারভিটা এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি পাটগ্রাম রেলস্টেশন এলাকায় ইউনানি ভুয়া চিকিৎসক ও কবিরাজ সেজে চিকিৎসা করছিলেন। চিকিৎসার আড়ালে তিনি অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বলে তার স্ত্রী পুলিশের কাছে স্বীকার করেছেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন জানিয়েছেন, আটক কবিরাজের লিখত এজাহার ও স্বীকারোক্তিতে সে তার নিজ মেয়েকে ধর্ষণের চেষ্টা করায় আটক করা হয়েছে।

কেকে/এলএ


 



আরও সংবাদ   বিষয়:   ধর্ষণ   চেষ্টা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close