সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
গাসিকের প্রশাসক হলেন শওকত হোসেন সরকার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৫ পিএম
শওকত হোসেন সরকার। ছবি: প্রতিনিধি

শওকত হোসেন সরকার। ছবি: প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। 

রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ কার্যকর করা হয়।

একই প্রজ্ঞাপনে ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, খুলনা, সিলেট ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগের কথাও উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ২৫ক ধারার উপধারা (১) অনুযায়ী করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তিনি পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সিটি করপোরেশনের প্রশাসনিক কার্যক্রম সচল রাখা এবং নগরবাসীর নাগরিক সেবা কার্যক্রম আরও গতিশীল করতেই তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

দায়িত্বপ্রাপ্তির প্রতিক্রিয়ায় শওকত হোসেন সরকার বলেন, নগরবাসীর প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করা হবে। তিনি নগরের পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, মশা নিধন, অবকাঠামো উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানান।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close