শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
জাতীয়
হজ যাত্রীদের দুর্ভোগ কমাতে কাজ করছে সরকার: আফরোজা খানম
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫১ পিএম

হজ যাত্রীদের দুর্ভোগ ও প্রবাসীদের হয়রানি বন্ধে কাজ করছে সরকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মানিকগঞ্জ সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।

মন্ত্রী আফরোজা খানম বলেন, সামনে আমাদের পবিত্র হজ আসছে। হজ যাত্রীদের যেন ভোগান্তি না হয় সেই বিষয়ে নজর রাখা হবে।

তিনি বলেন, হজরত শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দরের থার্ড টার্মিনালের সংস্কারকাজ শেষ করে দ্রুত চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমরা চাচ্ছি প্রবাসে যারা আছেন। তারা যেন বিমান বন্দরের কমফোর্ড জোনে থাকে। বিমান বন্দরে নেমে তাদের যেন কোনো সমস্যার মুখোমুখি পড়তে না হয়। বিমান বন্দরের পরিবর্তনের বিষয়টি প্রবাসীরা যেন নেমেই বুঝতে পারে।

আফরোজা খানম বলেন, আমি দায়িত্ব নেয়ার পরে দেখেছি এই দপ্তরে প্রচুর কাজ পড়ে আছে। আমাদের সময় নষ্ট না করে বুঝে শুনে ধীরে ধীরে তারেক রহমানের পরামর্শে জমে থাকা কাজগুলো করতে হবে।

বিমান বন্দরের দুর্নীতির বিষয়ে আফরোজা খানম বলেন, আমাদের সরকার দুর্নীতির বিষয়ে জিরোটলারেন্স। শুধু বিমান বন্দর নয় সব দপ্তরের অনিয়ম আর দুর্নীতির ব্যাপারে আমাদের সরকার কঠিনভাবে নেমেছেন। দুর্নীতির ব্যাপারে আমাদের বার বার নির্দেশনা দেয়া হয়েছে আমরা যেন সততার সঙ্গে কাজ করি। বিমান বন্দরের টিকিট সিন্ডিকেটের ব্যাপারে আমরা সর্তক অবস্থানে আছি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  হজ যাত্রী   দুর্ভোগ   সরকার  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close